নবীগঞ্জে হ*ত্যা মা*মলার আ*সামিসহ গ্রে*ফতার ২

 ডেস্ক রিপোর্ট :: নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামি ও এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার  ভোরে উপজেলার বেগমপুর গ্রামের মঞ্জুর হত্যা মামলার আসামি সিরাজুল ইসলামের ছেলে সিতার মিয়াকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এদিকে পৃথক অভিযানে ১নং বড় ভাকৈর ইউনিয়নের চৌকি গ্রামের ধরনী দাসের ছেলে ও ওয়ারেন্টভুক্ত আসামি ধীমান দাসকেও গ্রেফতার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা