নবীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন জীবন দাশ

নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামের বাসিন্দা জীবন দাশ স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল রহমান

গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে তিনি আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নতুন মুসলিম মোহাম্মদ আব্দুল রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী অধ্যয়ন করেন। পাশাপাশি আশপাশের মুসলিম বন্ধুদের জীবনযাপন, আচার-আচরণ ও চরিত্র দেখে ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা লাভ করেন। এরপর তিনি মনে-প্রাণে বিশ্বাস স্থাপন করেন যে, ইসলামই সত্য ও শান্তির ধর্ম।

পরে গত শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় আল-করিম জামে মসজিদে আলেম-উলামার উপস্থিতিতে পবিত্র কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন।

মোহাম্মদ আব্দুল রহমানকে স্বাগত জানিয়ে স্থানীয় আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে শান্তির ধর্ম ইসলামে যোগদানের জন্য অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা