ডেস্ক রিপোর্ট ::ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা, যা আগের মাসের তুলনায় ২৬ টাকা কম।
রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই দাম আজ (রবিবার) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়া, অটোগ্যাসের দামও কিছুটা কমানো হয়েছে। অক্টোবরের ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে নভেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা।
এর আগে, গত অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
Leave a Reply