পল্লবীতে শিশু রামিসা হ’ত্যা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার বি’রুদ্ধে চার্জশিট প্রস্তুত

ডেস্ক রিপোর্ট::
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ’র্ষণ ও গ’লা কে’টে হ’ত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিয়েছে পুলিশ। তদন্ত শেষে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। একইদিন তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে জানা যায়, নিহত রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান।
পরে রামিসাকে স্কুলে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আসামিদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষে রামিসার মরদেহ উদ্ধার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আসামি স্বপ্না আক্তার জানান, তার স্বামী সোহেল রানা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে তা বিকৃত করার চেষ্টা করা হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হলে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা