যৌথ সামরিক অভিযানে ইরানে হামলা।। তেহরানে একাধিক বিস্ফোরণের খবর

ডেস্ক রিপোর্ট :
ইরানের ওপর চালানো সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে-কে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য।
মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরানে পরিচালিত এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপের ফল।
এদিকে ইরানের রাজধানী তেহরান-এর কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা প্রতিবেদন পেয়েছে।

এর আগে, ইসরাইল দাবি করে যে তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী Israel Katz এই দাবি জানান।
হামলা শুরুর পরপরই তিনি পুরো ইসরাইলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন। সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
তবে এখনো পর্যন্ত হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা