সিলেটে হাম আ’তঙ্ক: আরও ৪ শিশুর মৃ’ত্যু

ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন রোগী।
শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী ছেলে আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী ছেলে আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে নাফি ইসলাম এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাস বয়সী ছেলে নিলয় রায়।
এদিকে একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন রোগী। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন ৫৮ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা