হবিগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৮ বছরের শি’শুর মৃ’ত্যু

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে ইতালি থেকে দেশে বেড়াতে এসেছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের নানা বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করছিল আরশিয়া। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত জলাশয়ে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা