ডেস্ক রিপোর্ট:: প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন। শিক্ষা উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা এবং প্রাথমিক শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা যায়, তিনি ২০২৫ সালের ৩১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের শুরু থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে সর্বমহলে প্রশংসা অর্জন করেন।
মো. রুহুল আমিন ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর থেকেই তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলা-এ।
তার এ কৃতিত্বপূর্ণ অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নবীগঞ্জবাসীর সহযোগিতা ও ভালোবাসার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply