ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

ডেস্ক রিপোর্ট ::চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শ্রেণিকক্ষের সব কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন হিসেবে আগেই সাধারণ ছুটি নির্ধারণ করা ছিল। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির সিদ্ধান্ত রয়েছে।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় ছুটির পরিধি আরও বাড়ছে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের বিরতি মিলছে। শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, এটি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা