সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়া হবে এবং নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, এই অভিযানে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা থাকলেও এটিই একমাত্র কার্যকর পথ বলে মনে করছেন তিনি।
বিবিসি-এর খবরে বলা হয়েছে, ট্রাম্প জোর দিয়ে উল্লেখ করেন— যুক্তরাষ্ট্র তাদের নিহত সেনাদের প্রতিশোধ নেবে এবং যারা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বলে তিনি মনে করেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি ইরানের রেভুলিউশনারি গার্ডস ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, আত্মসমর্পণ করলে দায়মুক্তির সুযোগ থাকবে, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
তিনি সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত তাদের জন্য জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা