আন্তর্জাতিক ডেস্ক::ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন। বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে— এমন একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
লারিজানি লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান আলোচনায় ফেরার আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, ইরান যদি আলোচনা করতে চায়, তাহলে তিনি প্রস্তুত আছেন।
এই অবস্থানকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
Leave a Reply