-
- জাতীয়
- বিয়ের আশ্বাসে গৃহবধূকে ধ’র্ষণের অ’ভিযোগ, নবীগঞ্জে ছাত্রদল নেতা কা’রাগা’রে
- আপডেট টাইম : June, 3, 2026, 8:15 pm
- 37 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্র’লোভন দেখিয়ে ধ’র্ষণের অ’ভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রে’ফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত হোসাইন আহমেদ (২৬)-কে আদালতের মাধ্যমে কা’রাগা’রে পাঠায়। তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে।
স্থানীয়ভাবে তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে পরিচিত। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার পরিচয় ব্যবহার করে আসছিলেন বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই না’রীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্নভাবে তাকে বি’রক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ভ’য়ভী’তি প্রদর্শন করে তাকে ধ’র্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চি’ৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার পর মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় ধ’র্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে অ’ভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply