ডেস্ক রিপোর্ট॥ নবীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার (১২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে জাকারিয়া (২৫) এবং একই গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে সাকু মিয়া (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে গ্রেফতার হওয়া পলাতক আসামিরা হলেন হবিগঞ্জ সদর থানার উসাইল গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আক্তার হোসেন (৪৩) এবং জিআর মামলার আসামি নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামের মৃত লেবাছ মিয়ার ছেলে আলকাছ মিয়া।
নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামিকেই রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply