যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় চলছে, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানেরইরানের

ডেস্ক রিপোর্ট::পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার জন্য ওয়াশিংটনকে সরাসরি দায়ী করেছেন।

রোববার (২৬ জুলাই) অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই বলেন, “আমরা বার্তা বিনিময় অব্যাহত রেখেছি। তবে এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণকে সুরক্ষিত রাখা।”তিনি আরও অভিযোগ করেন, আলোচনার জন্য যে ন্যূনতম ও প্রয়োজনীয় শর্ত থাকা দরকার, যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে এবং ধ্বংস করে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে তিনি এটিকে “অবৈধ যুদ্ধ” বলে আখ্যা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা