ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সিপিসিএন’ সনদ অর্জন করলেন এম. এম. ফজলুল হক

সিলেট প্রতিনিধি:: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স (FHLS) কর্তৃক আয়োজিত “চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন -CPCN” সার্টিফিকেশন প্রোগ্রাম ২০২৫–২০২৬ সফলভাবে সম্পন্ন করে সম্মানজনক সনদপত্র অর্জন করেছেন ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম. এম. ফজলুল হক।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেটের হোটেল প্যাসিফিকের কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ তাঁর হাতে এই বিশেষ সনদপত্র তুলে দেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন (FHLS) ও CPCN-এর উপদেষ্টা অধ্যাপক ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE) বিভাগের অধ্যাপক, সাবেক ডিন ও CPCN-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
​অতিথিবৃন্দ তৃণমূল পর্যায়ে শিশু স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে পল্লী চিকিৎসকদের ভূমিকা তুলে ধরেন এবং এম. এম. ফজলুল হকের মতো অভিজ্ঞ চিকিৎসকদের এ ধরনের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশু স্বাস্থ্য ও সঠিক পুষ্টির বিষয়ে অর্জিত এই আধুনিক জ্ঞান তৃণমূলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে।
​সনদ গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এম. এম. ফজলুল হক বলেন, শিশুর সঠিক বৃদ্ধি, পুষ্টির চাহিদা ও সাধারণ রোগ প্রতিরোধে এই প্রোগ্রামটি অত্যন্ত কার্যকর ও তথ্যবহুল ছিল। প্রান্তিক পর্যায়ের শিশুদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় অর্জিত এই জ্ঞান আমার পেশাগত জীবনে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সেবায় ভূমিকা রাখতে চাই।
​সনদ বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, CPCN প্রোগ্রামের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা