আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে বাহরাইনে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার স্থানীয় সময় সকালে মানামা-এর কাছে সমুদ্র এলাকায় একটি জাহাজে ক্ষেপণাস্ত্রের শার্পনেল (ধ্বংসাবশেষ) আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হামলার ফলে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানা গেছে, নিহত প্রবাসীর নাম মোহাম্মদ তারেক (৪৮)। তিনি সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা।
সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
Leave a Reply