ডেস্কে রিপোর্ট :ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করবে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলায় খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার ও দায়িত্ব।
খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং যারা নির্দেশ দিয়েছে— তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইরানের কর্তব্য। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণকে ইরান তার ন্যায্য অধিকার হিসেবে বিবেচনা করে।
রাষ্ট্রপতি আরও জানান, দেশের সর্বোচ্চ নেতা ও জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যার জবাব দিতে ইরান তার সব সক্ষমতা কাজে লাগাবে। তিনি বলেন, এই দায়িত্ব পালনে ইরান কোনো ধরনের দুর্বলতা দেখাবে না এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে।
Leave a Reply