নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. এলাইছ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) উপজেলার কুড়াগাঁও এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. এলাইছ মিয়া কুড়াগাঁও গ্রামের মৃত গণি মিয়ার পুত্র।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানের সময় আদায়কৃত জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; রুহুল আমিন বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা