নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের খালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি পানিতে পড়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply