নবীগঞ্জে ডা’কাতি মামলার প’লাতক আ’সামি আরশ আলী গ্রে’ফতার,

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জে ডা’কাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আরশ আলী (৩৫)। সে উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজাফফর আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওস) আবুল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মতিউর রহমান মতিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিজ বাড়ি থেকে আরশ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি ডা’কাতি মামলা রয়েছে (মামলা নং-২১, তারিখ: ২২/০৫/২০২৬ খ্রি., জিআর নং-১১৪/২০২৬ খ্রি.)। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা