নবীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘ’র্ষে ট্রাকচালক নিহ’ত, আহ’ত ১০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলমগীর মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ইছকন্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক আলমগীর মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক মো. আলমগীর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা