শ্রীমঙ্গলে ২০৪ বোতল কেরু মদসহ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০৪ বোতল দেশীয় কেরু মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ অমিত সতনামি নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি সিএনজি অটোরিকশা (নম্বর: মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়ক দিয়ে পর্দা টানানো অবস্থায় চলাচল করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকার মাদকবিরোধী টিম গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির ভেতর থেকে ১৭ কার্টনে রাখা ২০৪ বোতল দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। পরে চালক অমিত সতনামিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
আটক অমিত সতনামি উপজেলার জেরিন চা বাগান এলাকার স্বপন সতনামীর ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই হারুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, খাইছড়া চা বাগান এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রাধানগরে নিয়ে আসা হচ্ছিল। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১৭ কার্টন, অর্থাৎ ২০৪ বোতল দেশীয় কেরু মদ।
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় জনগণের সহায়তায় অবৈধভাবে মদ পরিবহনের সময় এক ব্যক্তিকে সিএনজিসহ আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা