নবীগঞ্জে জয় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জয় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ২টায় কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।

রথযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা