নবীগঞ্জে নারীর রহস্যময় মৃত্যু, পুলিশ তদন্তে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্বজনরা ঘরে ঢুকে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। মরদেহের হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো ছিল।
স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা