নবীগঞ্জে গৃহবধূর ঝু’লন্ত ম’রদে’হ উ’দ্ধার

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকা থেকে এক গৃহবধূর ঝু’লন্ত ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁ’স দেওয়া অবস্থায় শান্তি বুনার্জি (৪৫)-এর মরদেহ দেখতে পান স্বজনরা। তিনি বাউয়ানি চা বাগান এলাকার বাসিন্দা রবি বুনার্জির স্ত্রী।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ম’রদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ’ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা