-
- জাতীয়
- নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন।। মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : August, 3, 2026, 9:41 pm
- 2 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বিল থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৩ আগস্ট ) পানিউমদা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তি হলেন পানিউমদা গ্রামের নূর ইসলাম পুত্র শেখর ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে বিল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply