সড়ক দু’র্ঘটনা’য় আ’হত সেলফিচালকের মৃ’ত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে সড়ক দু’র্ঘটনায় আহত ব্যাটারিচালিত সেলফিচালক আদেশ দাশ (৪৫) মা’রা গেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃ’ত্যুর আগে তিনি টানা ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত আদেশ দাশ পাইলগাঁও গ্রামের ব্যাটারিচালিত সেলফিচালক আবু দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় পাইলগাঁওয়ের ‘আমিন পর’ নামক এলাকায় ব্যাটারিচালিত সেলফি চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মুখোমুখি সংঘ’র্ষ হয়। এতে আদেশ দাশ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়ভাবে ইনাতগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃ’ত্যু হয়।

বিকেলে ময়নাতদন্ত শেষে আদেশ দাশের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা