নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা ২০ হাজার টা’কা নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধের জেরে শাবানা বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই শাহিন মিয়া (২৬) জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাবানা বেগম ওই গ্রামের আফজাল মিয়ার মেয়ে। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা শাবানা তার বড় ভাই শাহিন মিয়ার কাছে রেখে যান। পরবর্তীতে প্রয়োজনের সময় ওই টাকা থেকে ২০ হাজার টাকা নেন তিনি। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল।
সম্প্রতি অবশিষ্ট ২০ হাজার টাকা ফেরত চেয়ে ভাইয়ের কাছে দাবি করেন শাবানা। বিষয়টি নিয়ে দুই ভাই-বোনের মধ্যে বিরোধ তৈরি হয়। এ বিরোধের জেরে শুক্রবার শাহিন ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।
শনিবার বিকেলে পাওনা ২০ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন তার বোনকে ধা’রালো অ’স্ত্র দিয়ে আ’ঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে শাবানা গু’রুতর আহ’ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যেই তার মৃ’ত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply