নবীগঞ্জে ন’দী থেকে গৃহবধূর ম’রদেহ উ’দ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামে গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশের নদী থেকে তার ম’রদেহ উদ্ধার করা হয়। সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী। তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাদিয়া আক্তার দীর্ঘদিন ধরে মা’নসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি পা’নিতে পড়ে যাওয়ার মতো কয়েকটি ঘটনায় জড়িয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার সকালে নদীর পানিতে তার ম’রদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই কাজল দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এসআই কাজল দেব জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ম’রদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অ’পমৃ’ত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পানিতে ডু’বে তার মৃ’ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা