ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন, পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট ::দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

জানা যায়, ঘটনাটি ঘটে দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি রাতের ফ্লাইটে। বিমানটি ব্যাংককে অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্তকে আটক করে।
ভুক্তভোগী অর্নিচা গত ৩ আগস্ট নিজের ফেসবুক পোস্টে জানান, তিনি চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে দুবাই থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উড্ডয়নের কিছু সময় পর তিনি লক্ষ্য করেন, পাশের আসনে বসা এক যাত্রী অস্বাভাবিকভাবে তার আসনের দিকে হাত বাড়িয়ে রেখেছেন। বিষয়টি তখন গুরুত্ব না দিলেও পরে ঘুম থেকে জেগে তিনি শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শের অনুভূতি এবং ভেজা দাগ টের পান।
তিনি জানান, সন্দেহজনক আচরণ লক্ষ্য করার পর কেবিন ক্রুদের বিষয়টি অবহিত করেন। বিমানকর্মীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে দাবি করেন ভুক্তভোগী। তবে তিনি কোনো আপস করতে রাজি হননি এবং বিমান অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
পরবর্তীতে এক কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর পোশাকে একটি দাগ দেখতে পান। এতে ঘটনাটিকে আরও গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ।
দ্রুত তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
ঘটনার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে অর্নিচা একা কিংবা সন্তানসহ আন্তর্জাতিক ভ্রমণকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অপরিচিত সহযাত্রীর বিষয়ে সচেতন থাকার এবং সন্দেহজনক কোনো আচরণ দেখলে দ্রুত বিমানকর্মীদের জানাতে পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা