ডেস্ক রিপোর্ট:; আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) জুমার নামাজের পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে হঠাৎ এই কম্পন শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। অনেকেই নিরাপত্তার জন্য বাসাবাড়ি ও বহুতল ভবন ছেড়ে দ্রুত খোলা স্থানে বেরিয়ে আসেন।
European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা সীমান্ত সংলগ্ন এলাকা, যা ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলের কাছাকাছি। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, ফলে এর কম্পন দেশের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়।
এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রা এবং বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হানে। টানা কয়েক দিনের ব্যবধানে এমন কম্পনের ফলে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বহু জেলায় কম্পন অনুভূত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply