নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি র্বষণের ফলে চলতি বোর মৌসমে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে ভর্তুকির তালিকা প্রণয়ন করা হয়৷ সেই তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেরপুর গ্রামের মোঃ সাদ্দিক মিয়া ও অলিউর রহমান একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ক্ষতিগ্রস্থ কৃষককের পক্ষে দায়ের করেছেন৷
গতকাল রবিবার , ২১জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত লিখিত অভিযোগ দায়ের করেন তাহারা৷সরকার ঘোষিত কৃষি ভর্তুকির তালিকায় চরম অনিয়ম ও উদাসিনতা দেখা গেছে,মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাই না করায় এলাকার বহুত প্রকৃত, দরিদ্র, প্রান্তিক কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগে উল্লেখ করেন,উপজেলা কৃষি কর্মকর্তা উক্ত ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত না করিয়া কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা তাহাদের মনগড়াভাবে অকৃষিজীবীদেরকে ক্ষতিগ্রস্ত কৃষক দেখাইয়া নামের তালিকা প্রস্তুত করেন৷
বিপরীতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত নন৷ এর ফলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত কৃষকেরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছেন৷
বর্তমানে ক্রটিপূর্ণ তালিকা স্থগিত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ও বর্গা কৃষকদের চিহ্নিত করে দ্রুত স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন করার দাবী জানান কৃষকরা৷ ফসলি জমি বন্যায় প্লাবিত হওয়ায় অনেক কৃষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন৷
Leave a Reply