নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ।

শনিবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার রশীদ বুলবুল, কাওসার, সৌমিক ও মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরীও উপস্থিত ছিলেন।

বক্তারা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা