-
- জাতীয়
- নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সহতি দিবস পালন
- আপডেট টাইম : November, 7, 2026, 10:15 pm
- 2 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদাতা ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সহতি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দেশাত্মবোধক গান, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিরূদ্ধ দেব রায় এর সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান চৌধুরী পেয়ারা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নুর উদ্দিন আহমেদ, (বীর প্রতীক), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরেফিন হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সরফরাজ চৌধুরী, সহ-সভাপতি বয়াত উল্লা, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার প্রমূখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply