নবীগঞ্জে স্কুলে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, সন্ধান চায় পরিবার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবাজার এলাকার ওহী চৌধুরীর মেয়ে লাবিবা নামে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, লাবিবা আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সে নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তবে স্কুল ছুটির পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন।

কেউ লাবিবার সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে ০১৭৭৫৯৯৯১৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা