ডেস্ক নিউজ ::সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সং’ঘ’র্ষে এক শিশুসহ ৯ জনের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হ’ত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের সং’ঘ’র্ষ হয়। সং’ঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী প্রা’ণ হারান।
উদ্ধারকারীরা আ’হতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত ৩ বছর বয়সী এক শি’শুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃ’ত্যু হয়। পুলিশ জানিয়েছে, নি’হ’তদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার কার্যক্রম শেষে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply