ডেস্ক রিপোর্ট::ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসির এক মুখপাত্র জানায়, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম ও গোয়েন্দা অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখেই সেখানে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে, ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এই অভিযানে তারা ‘আরাশ-২’ নামে একটি শক্তিশালী অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।
তবে এসব হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ বা স্বতন্ত্র সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
Leave a Reply