চুনারুঘাটে কৃষকের ক্ষেতের জালে আটকা ৬ ফুটের অজগর, উদ্ধার করল বন বিভাগ

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে কৃষকের ক্ষেতের বেড়ার জালে আটকে পড়ে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ। পরে স্থানীয় বন বিভাগের কর্মীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ায় থাকা জালে অজগরটি আটকা পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন।পরে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজু বন বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে।

লোকালয়ে বড় আকৃতির অজগর আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক গ্রামবাসীর ভিড় জমে।

কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার করা অজগরটিকে পরবর্তী সময়ে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা