ঈদ শেষে যাত্রীসেবায় নজরদারি, আউশকান্দি বাস কাউন্টার পরিদর্শনে ইউএনও

নবীগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বিভিন্ন বাস কাউন্টারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রশাসন কাজ করছে। কোনো পরিবহন কর্তৃপক্ষ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এমন তদারকি কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীসেবার মান বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ পরিবহন পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা