হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট ::হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও চারটি মামলায় তার জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।

এ ঘটনায় একই বছরের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় তার জামিনের রুলও হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে এই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলা চলমান থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা