ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও কভার ভ্যানের মুখোমুখি সংঘ’র্ষ নিহ’ত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কভার ভ্যানের মুখোমুখি সংঘ’র্ষে দুই যাত্রী নিহ’ত হয়েছেন। নিহ’তদের মধ্যে রয়েছেন বিয়ের মাত্র এক বছর পার করা ২৪ বছর বয়সী যুবক সাইদুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকার শাহ স মিল নামক স্থানে এ ম’র্মান্তিক দু’র্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে। অপর নিহ’ত গিরিজ পাল (১৯ মাস) বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড়ছর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘ’র্ষ হয়। এতে সিএনজিটি দুম’ড়ে-মুচ’ড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহ’তদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃ’ত ঘোষণা করেন। অপর আহত গিরিজ পালকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাঁকে মৃত ঘোষণা করেন।
বিয়ের মাত্র এক বছর পর সাইদুর রহমানের এমন আকস্মিক মৃ’ত্যুতে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পূর্ব জাইদপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দু’র্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা