নবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জে “করবো সমবায়. গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গঁনে প্রথমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং একটি বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন স্থান সমূহ প্রদক্ষিণ করে।
 পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিরূদ্ধ দেব রায় এর সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম।
 উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরেফিন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান ফরহাদ, হর্কাস বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল করিম প্রমুখ।
বিভিন্ন ক্যাডাগরিতে ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি হিসেবে রাসুখালি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি প্রসিড বহুমুথী সমবায় সমিতির সভাপতি লিটন দাশ, শ্রেষ্ঠ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি দীঘলবাক সমবায় সমিতির শেখ মোঃ আব্দুল আসাদ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ মাহবুবুর রহমান গীতা পাঠ করেন হরিপদ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা