দিরাইয়ে দুই সন্তান হ’ত্যার স্বীকারোক্তি বাবার, পুলিশ হেফাজতে কামরুল

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হ’ত্যার স্বীকারোক্তি দিয়ে পুলিশ হেফাজতে রয়েছেন তাদের বাবা কামরুল। বুধবার দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামের বাসিন্দা কামরুল থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তার ছেলে মোহাদ্দেস (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)-কে হত্যার কথা স্বীকার করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও তার সঙ্গে সন্তানদের পাওয়া যায়নি।

 

এরপর মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ধারণা করছে, মরদেহ দুটি কামরুলের নিখোঁজ দুই সন্তানের।

 

ঘটনার পর বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নেয় পুলিশ। একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।ওসি আমিনুল ইসলাম বলেন, “কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।”

সূত্র : সিলেটের ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা