নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিকের ইন্তেকাল।। জানাজা শেষে দাফন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বিকেল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ১০টায় নিজ গ্রাম মোস্তফাপুর সংলগ্ন মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে আব্দুল খালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

জানাজায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী।

এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পৃথক শোকবার্তা প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা