-
- জাতীয়
- নবীগঞ্জে বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ! ভয়েস অফ গার্লস টিম গঠন৷
- আপডেট টাইম : June, 25, 2026, 10:14 pm
- 7 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিশু কিশোর স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে
এ সভা অনুষ্ঠিত হয়েছে৷
বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, আত্মহত্যা ইত্যাদি বিষয় এর উপর আলোচনা করা হয়। সভায় শিশু কিশোর ক্লাবসমূহকে আরও কার্যকর কিভাবে করা যায় এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের কিভাবে আরও বেশি এর সাথে সম্পৃক্ত করা যায় তার উপর বক্তারা আলোচনা করেন।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ উপজেলার বাল্যবিবাহ রোধকল্পে এক অভিনব আইডিয়া উপস্থাপন করেন। এইসব শিশু কিশোরদের সম্পৃক্ত করে কিভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তোলা যায় সে বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি আগ্রহী শিশু কিশোরদের নিয়ে বাল্য বিবাহ রোধে ভয়েস অফ গার্লস নামক ৪২ সদস্যের একটি টিম গঠন করার প্রস্তাব করেছেন।
এই গ্রুপে ১৩ টি ইউনিয়ন থেকে ৩ জন করে এবং ১ টি পৌরসভা ৩ জন নিয়ে ৪২ জনের একটি টিম থাকবে। তাদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে। এই টিমটি প্রতি মাসে কমপক্ষে ৫-৬ টি প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার করবে। কোথাও কোন বাল্যবিবাহের খবর পেলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করবেন। সমাধান না হলে মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করবেন। এভাবেও না হলে উপজেলা নির্বাহী অফিসারের
মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি মাসে এই টিমের সকল সদস্যের কার্যক্রম মূল্যায়ন করা হবে। এবং যিনি সেরা হবে তাকে উপজেলা প্রশাসন থেকে পুরস্কৃত করা হবে। এ নিয়ে তরুন এবং তরুণীদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে। তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
স্থানীয় সুশীল সমাজও উপজেলা নির্বাহী অফিসার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, দীর্ঘদিন পরে হলেও গৃহীত এই উদ্যোগ বাল্যবিবাহ রোধে কার্যকরী ভূমিকা রাখবে। সামাজিক সমস্যা হ্রাসকরণে এই উদ্যোগ খুবই প্রয়োজন। তাদের মতে, বর্তমান নির্বাহী অফিসার এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নবীগঞ্জ উপজেলাকে দ্রুত বাল্যবিবাহ মুক্ত করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply