ডেস্ক রিপোর্ট ::সিলেট নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগরের মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন পরিচিত মুরব্বি ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকিরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply