ডেস্ক রিপোর্ট:: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গু’লিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নি’হত হয়েছেন।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। বিজিবির দাবি, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে চোরাকারবারসংক্রান্ত একটি মামলাও রয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নি’হত হন।
বিজিবির অধিনায়ক জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও চলছে।
Leave a Reply