আগামীকাল প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ডেস্ক রিপোর্ট :

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা