নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন।
মোবাইল কোর্ট-১ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলার রিফাতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ব্যতীত এক্সেভেটর ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে রিফাতপুর গ্রামের রোমান মিয়া (পিতা: নূর মিয়া)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রমাণিত হয় যে, তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য ক্ষতিকর।
এদিকে, দ্বিতীয় মামলায় গত ৩ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত আরেক অভিযানে বড় আলীপুর, মান্দারকান্দি এলাকার হায়দর মিয়া (পিতা: খমর উদ্দিন)-কে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি অনুমতি ছাড়া এক্সেভেটর ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন বলে জানা গেছে।
মোবাইল কোর্ট সূত্রে আরও জানানো হয়, কৃষি জমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান।। দুই মামলায় ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট :
ইরানের ওপর চালানো সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে-কে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য।
মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরানে পরিচালিত এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপের ফল।
এদিকে ইরানের রাজধানী তেহরান-এর কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা প্রতিবেদন পেয়েছে।

এর আগে, ইসরাইল দাবি করে যে তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী Israel Katz এই দাবি জানান।
হামলা শুরুর পরপরই তিনি পুরো ইসরাইলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন। সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
তবে এখনো পর্যন্ত হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যৌথ সামরিক অভিযানে ইরানে হামলা।। তেহরানে একাধিক বিস্ফোরণের খবর

ফেসবুকে আমরা